কম্পিউটারের সিস্টেম ইউনিট কি? সহজ ভাষায় বিস্তারিত ব্যাখ্যা
কম্পিউটারের সিস্টেম ইউনিট কি? সহজ ভাষায় বিস্তারিত ব্যাখ্যা
কম্পিউটার বলতে আমরা সাধারণত মনিটর, কিবোর্ড আর মাউসকেই চোখে দেখি। কিন্তু সত্যিকারের “বুদ্ধি” যেটা দিয়ে কম্পিউটার কাজ করে, সেটি লুকিয়ে থাকে একটি বাক্সের ভেতরে। এই বাক্সটিকেই বলা হয় সিস্টেম ইউনিট।
সহজভাবে বললে, সিস্টেম ইউনিট হলো কম্পিউটারের মূল দেহ, যেখানে সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ একসাথে বসানো থাকে। আপনি যেই কাজই করুন না কেন—টাইপ করা, গান শোনা, ভিডিও দেখা কিংবা ইন্টারনেট ব্রাউজ করা—সব কিছুর নির্দেশনা প্রথমে এই সিস্টেম ইউনিটেই আসে।
আজকে আমরা যে বিষযে আলোচনা করব তা হচ্ছে কম্পিউটারের সিস্টেম ইউনিট ও কম্পিউটারের প্রসেসিং ডিভাইস সহ আরো বিভিন্ন বিষয়। আর যারা কম্পিউটারের সিস্টেম ইউনিট ও কম্পিউটারের প্রসেসিং ডিভাইস বিষয় সম্পর্কে জানতে চান আজকের এই আর্টিকেলটি তাদের জন্য। তাই চলুন আর দেরি না করে কম্পিউটারের সিস্টেম ইউনিট ও কম্পিউটারের প্রসেসিং ডিভাইস সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নিই।
চলুন এই আর্টিকেলে আমরা জেনে নিই, কম্পিউটারের সিস্টেম ইউনিট সম্পর্কে বিস্তারিত।
ভূমিকাঃ কম্পিউটারের সিস্টেম ইউনিট কি।
ইতিমধ্যে আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়ে গেছি। প্রতিটি কম্পিউটারের সাথে চারকোনা বাক্সের মতো যে অংশটি থাকে তাকে কেসিং বলে। কেসিং এবং এর ভেতরের সবগুলো অংশকে একত্রে সিস্টেম ইউনিট বলা হয়। এটাই কম্পিউটারের প্রধান অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ও স্মৃতি অংশ মিলে সিস্টেম ইউনিট গঠিত হয়। কম্পিউটারের সিস্টেম ইউনিট রম (ROM), র্যাম (RAM), হর্ড ডিস্ক, ফ্লপই ডিস্ক, কমপ্যাক্ট ডিস্ক বা সিডি ইত্যাদি নানা রকম ডিভাইস সিস্টেম ইউনিটে লাগানো থাকে।
মাদারবোর্ড (Mother board)
- প্রসেসর
- রম
- র্যাম
- ভিডিও কার্ড
- সাউন্ড কার্ড।
প্রসেসর (Processor)
রম (Rom)
আরো পড়ুনঃ কম্পিউটার আবিষ্কারের পুর্নাঙ্গ ইতিহাস।
র্যাম (Ram)
ভিডিও কার্ড (Video Card)
সাউন্ড কার্ড (Sound Card)
সিস্টেম ইউনিট কেন এত গুরুত্বপূর্ণ?
ভাবুন তো, শুধু মনিটর থাকলে কি কম্পিউটার চলবে? না। কারণ সিস্টেম ইউনিট ছাড়া কম্পিউটার হলো প্রাণহীন একটি স্ক্রিন মাত্র।
সিস্টেম ইউনিটই ঠিক করে-
-
কম্পিউটার কত দ্রুত কাজ করবে
-
কত ডাটা সংরক্ষণ করা যাবে
-
নতুন সফটওয়্যার চালানো সম্ভব হবে কিনা
এক কথায়, সিস্টেম ইউনিট ছাড়া কম্পিউটার কল্পনাই করা যায় না।
সিস্টেম ইউনিট আর CPU কি এক জিনিস?
এখানে অনেকেই ভুল করে থাকেন। CPU আসলে সিস্টেম ইউনিটের একটি অংশ, পুরো সিস্টেম ইউনিট নয়। সিস্টেম ইউনিট হলো পুরো বাক্সটি, আর CPU হলো তার ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
আরো পড়ুনঃ কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে জেনে নিন।
“সিস্টেম ইউনিটের বিভিন্ন অংশ” বলতে কী বোঝায়?
এটি একটি সাধারণ ও বিস্তৃত শব্দ।
এর মাধ্যমে সিস্টেম ইউনিটের ভেতরে থাকা সব ধরনের যন্ত্রাংশ বোঝানো হয়-ছোট-বড়, গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ-সবই।
যেমনঃ
-
CPU
-
RAM
-
Hard Disk / SSD
-
Motherboard
-
Power Supply
-
Cooling Fan
-
Cables, Slots ইত্যাদি
অর্থাৎ, ভেতরে যা কিছু আছে-সবই “বিভিন্ন অংশ”-এর মধ্যে পড়ে।
“সিস্টেম ইউনিটের গুরুত্বপূর্ণ উপাদান” বলতে কী বোঝায়?
এখানে শুধু সেই অংশগুলোকেই বোঝানো হয়, যেগুলো ছাড়া কম্পিউটার চলতেই পারে না।
যেমন:
-
CPU (প্রসেসর)
-
RAM
-
Motherboard
-
Storage (HDD/SSD)
-
Power Supply
এগুলো ছাড়া সিস্টেম ইউনিট কার্যত অচল।
আরো পড়ুনঃ কম্পিউটার ধীরগতির কারণ ও সমাধান ! সহজে গতি বাড়ানোর উপায়
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ সিস্টেম ইউনিট কী?
উত্তরঃ সিস্টেম ইউনিট হলো কম্পিউটারের প্রধান অংশ যেখানে CPU, RAM, হার্ড ডিস্কসহ সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ থাকে।
প্রশ্নঃ সিস্টেম ইউনিটের দুটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লেখ।
উত্তরঃ CPU এবং RAM।
প্রশ্নঃ সিস্টেম ইউনিটকে কেন কম্পিউটারের মূল দেহ বলা হয়?
উত্তরঃ কারণ কম্পিউটারের সব প্রসেসিং ও নিয়ন্ত্রণ কাজ সিস্টেম ইউনিটের মাধ্যমেই সম্পন্ন হয়।
প্রশ্নঃ সিস্টেম ইউনিটের ভেতরে থাকা একটি স্টোরেজ ডিভাইসের নাম লেখ।
উত্তরঃ হার্ড ডিস্ক বা SSD।
প্রশ্নঃ “সিস্টেম ইউনিটের বিভিন্ন অংশ” ও “গুরুত্বপূর্ণ উপাদান” কি একই?
উত্তরঃ পুরোপুরি একই নয়; গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন অংশের মধ্য থেকে সবচেয়ে প্রয়োজনীয় অংশগুলো।
প্রশ্নঃ CPU কী কাজ করে?
উত্তরঃ CPU ব্যবহারকারীর দেওয়া নির্দেশ গ্রহণ করে প্রক্রিয়াজাত করে এবং কাজ সম্পন্ন করে।
প্রশ্নঃ মাদারবোর্ডের কাজ কী?
উত্তরঃ মাদারবোর্ড সিস্টেম ইউনিটের সব যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url